শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ সম্মেলনে গার্দিওলা, আমি চাই মেসি বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করুক

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসিকে বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করতে দেখতে চান পেপ গার্দিওলা। কাতালান ক্লাবটির সঙ্গে তার নিজের দীর্ঘদিনের সম্পর্কের কারণে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ম্যানচেস্টার সিটির কোচ।

[৩] সফল খেলোয়াড় ও পরবর্তীতে সবচেয়ে সফল ম্যানেজার হিসেবে বার্সার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গার্দিওলার নাম। স্প্যানিশ পরাশক্তিদের হয়ে সম্ভাব্য সবকিছুই জেতার স্বাদ পেয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনের ১১টি মৌসুম ন্যু ক্যাম্পে কাটিয়ে তিনি জিতেছিলেন ১৫টি শিরোপা। কোচ থাকাকালে তার অধীনে মাত্র চার মৌসুমে (২০০৮-২০১২) ১৪টি শিরোপা ঘরে তুলেছিল বার্সা। সে সময় আর্জেন্টাইন তারকা মেসির উত্থান দেখেছিল গোটা বিশ্ব।

[৪] ঠিকানা বদলে গার্দিওলা ম্যান সিটিতে থিতু হয়েছেন ২০১৬ সালে। গত সপ্তাহে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ তিনি বাড়িয়েছেন আরও দুই বছর। আগামী ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত সিটিজেনদের সঙ্গে থাকছেন তিনি। আর এতে পুরনো গুঞ্জন ফের হয়েছে সরগরম। বার্সেলোনায় স্বস্তিতে না থাকা মেসিকে কি তাহলে সিটিতে নিয়ে আসবেন গার্দিওলা?

[৫] কনিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে ৪৯ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার জবাব দিয়েছেন, লিওনেল মেসি বার্সেলোনার একজন খেলোয়াড়। যদি আপনারা আমার কাছে মতামত জানতে চান, তাহলে আমি বলব, আমি এমন একজন ব্যক্তি যে বার্সেলোনার কাছে কৃতজ্ঞ। কেবল খেলোয়াড় হিসেবে নয়। তারা আমাকে সবকিছু দিয়েছে।

[৬] একদম শুরু থেকে, যখন আমি একাডেমিতে ছিলাম। তাই আমি চাই, সে সেখানে ক্যারিয়ার শেষ করুক। এটাই আমি চাই। বার্সেলোনার একজন ভক্ত হিসেবে আমি চাই, লিও সেখানে তার ক্যারিয়ার শেষ করুক। - ডেইলি স্টার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়