শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদশক পর অ্যাতলেটিকোর কাছে হেরে গেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] অনেক গুলো গোল হাতছাড়া করে শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়লো লিওনেল মেসির বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেই গেছে। এই টুর্নামেন্টে এক দশকের বেশি সময় পর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয় তুলে নিলো দলটি। শনিবার রাতে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। আর্জেন্টাইন কোচের অধীনে লিগে কাতালান দলটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

[৩] এদিন জমজমাট লড়াইয়ের পরও কোনো দল প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে টের স্টেগেনের ভুলে এগিয়ে যায় আতলেতিকো। পিকের ভুলে হারানো বল ঠেকাতে প্রায় মাঝমাঠে উঠে আসেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে বেশ দূরে থেকে ইয়ানিক কারাসকো ফাঁকা জালে বল পাঠান।

[৪] ৫৬তম মিনিটে আলবার ক্রসে ওবলাক বরাবর হেড নিয়ে সুযোগ হাতছাড়া করেন ক্লেমোঁ লংলে। পরের মিনিটে মেসির দারুণ ক্রসে আবার একইভাবে সুযোগ নষ্ট করেন অরক্ষিত এই ডিফেন্ডার। চোট পেয়ে ৬১তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন পিকে। তার জায়গায় মাঠে নামেন সের্জিনো দেস্ত।

[৫] বার্সেলোনার বিপক্ষে জিতে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদেরও পয়েন্ট ২০। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। - গোল ডটকম/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়