শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০টি আন্তর্জাতিক টি- টোয়েন্টি খেললে ভারতীয় বোর্ডের কেন্দ্রিয় চুক্তিতে যাবে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] টি - টোয়েন্টি ক্রিকেটকে নতুন করে গুরুত্ব দিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেটারদের সঙ্গে সেন্ট্রাল (কেন্দ্রিয়) চুক্তিতে ঘটল পরিবর্তন। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে বহু ক্রিকেটারকে।

[৩] বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার থেকে ১০টি আন্তর্জাতিক টি - টোয়েন্টি ম্যাচ খেললেই সেই ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তির জন্য যোগ্যতা অর্জন করবেন। এর আগে, মওশুমে যে কোনও একটি ফরম্যাটে দেশের জার্সি গায়ে নামলেই সেই ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় পড়তেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত প্রশাসনিক কমিটি সেই নিয়মে বদল আনে।

[৪] বলা হয়, অন্তত তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেললে তবেই বার্ষিক চুক্তির যোগ্যতা অর্জন করবেন কোনও ক্রিকেটার। যদিও নিজের পারফরম্যান্স দিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন ওয়াশিংটন সুন্দর। টি- টোয়েন্টি ক্রিকেটে তার ভাল ফর্ম দেখে বার্ষিক চুক্তি করেছিল বোর্ড। এবার কেন্দ্রিয় চুক্তির নিয়মে বদল এনেই বোর্ড জানাল, দশটি টি- টোয়েন্টি খেললেই বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় আসবেন সেই ক্রিকেটার। আসলে টি -টোয়েন্টি স্পেশ্যালিস্ট ক্রিকেটারদেরও সমান গুরুত্ব দিতে চায় বোর্ড। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক কর্মকর্তা। - আজকাল/ সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ