শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারোয়ার তুষার: অদ্ভুত এক মেজরিটেরিয়ান রাজনীতি বাংলাদেশে!

সারোয়ার তুষার : অদ্ভুত এক মেজরিটেরিয়ান রাজনীতি বাংলাদেশে। সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি আসলে মোটাদাগে ভোটের রাজনীতি। সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই যেহেতু ইলেকশনে জিতে ক্ষমতায় যাওয়া যায়, ফলে মেজরিটেরিয়ান রাজনীতি করা পপুলিস্ট দলগুলোর মাইনরিটি প্রশ্নে ক্যালাস বা নীরব থাকলেও চলে। তাতে তাদের ভোট ব্যাংকের কোন হেরফের হয় না।

বরং মেজরিটি ভোটারু জনতা যদি বুঝতে পারে অমুক দলটা এক্সক্লুসিভলি আমাদের দল, তাহলে ভোটারু জনতার ভোট দিয়ে হাত মকসো করার ঈমানি দায়িত্ব আরও বেগবান হয়। কিন্তু বাংলাদেশের ঘটনা কী? বাংলাদেশে তো ভোট-ই নেই। কিন্তু তাও এখানকার রাজনৈতিক দলগুলো যারা এমনকি আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ভ্যানগার্ড বলে নিজেদের দাবি করে। মেজরিটিকে তুষ্ট করতে গিয়ে মাইনরিটি প্রশ্নে কোনো অবস্থানই নেয় না। ভয় পায়, পাচ্ছে যদি মেজরিটির জনপ্রিয়তা হারায়।

কিন্তু যেখানে ভোটই নেই সেখানে এই জনপ্রিয়তা হারানোরই-বা কী আছে? সেখানে তো রাজনৈতিক কৌশল হওয়ার কথা ভোটের অধিকারসহ যাবতীয় রাজনৈতিক অধিকার প্রশ্নে মাইনরিটির অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাদের লড়াই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ করা। সঙ্গে থাকবে প্রতিরোধী মেজরিটি জনতা। এভাবে লড়াই এর ময়দানে মেজরিটি মাইনরিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার মাধ্যমে নিজেও গণতান্ত্রিক হবে, পাশাপাশি নিজেদের অধিকারও আদায় করবে। কিন্তু কিসের কী। মাইনরিটি প্রশ্ন তো মেজরিটেরিয়ান রাজনীতি করা বেশিরভাগ দলগুলোর রাজনৈতিক নীতিকৌশল কোনো কিছুতেই নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়