শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: পত্রিকা খুলে যা যা শিরোনাম পড়লাম

আমিনুল ইসলাম : দিনভর কাজ করেছি। আমাদের এখানে শুক্রবার দিন কাজ করতে হয়। শনি-রবিবার সপ্তাহিক ছুটির দিন। সন্ধ্যার ঠিক খানিক আগে বাসায় ফিরেছি। ফিরেই ভাবলাম, পত্রিকায় চোখ বুলিয়ে নেয়া যাক। পত্রিকা খুলে যা যা শিরোনাম পড়লাম। ঢাকার দক্ষিণখানে ২০ বছর বয়সী বাড়ির এক দারোয়ান, বাড়ির ছাদে ১৫ বছর বয়েসী এক কাজের মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ৭ তলা থেকে ফেলে দিয়েছে।

এই খবর পড়া শেষে ভাবলাম নিশ্চয়ই ভালো কিছু পাবো পড়ার জন্য। পরের শিরোনাম হচ্ছে, ১১ থেকে ২০ বছরের কিশোরী মরদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন ২০ বছর বয়সী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের ডোম। মৃত ওই কিশোরীদের শরীরে একই পুরুষের শুক্রাণুর উপস্থিতি পেয়ে হাসপাতালের ডাক্তারদের টনক নড়ে। এই খবর পড়ে চোখ কপালে তোলে ভাবলাম এইবার অন্তত ভালো কিছু পড়ার সুযোগ হবে। পরের শিরোনাম হচ্ছে, তুর মেয়েকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এসে নিয়ে যা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌতুক না দেওয়ায় এক স্বামী তার স্ত্রীর যৌনাঙ্গে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার পর তার বাবাকে ফোন করে এই কথা বলেছে। মেয়েটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। এই তিন শিরোনাম একই পত্রিকায় একই সময়ে পড়ছিলাম আর ভাবছিলাম দুদিন আগেই না সবাই মিলে ‘পুরুষ দিবস’ পালন করছিলো। দেশে নাকি ৮০ ভাগ পুরুষ নির্যাতনের শিকার! তাহলে কোথাও এমন কোনো খবর পাই না কেন? কে করলো এই গবেষণা। নাকি দেশি পুরুষ সমাজ লোকলজ্জার ভয়ে কিছু বলছে না।

এই চিন্তা যখন মাথায় এসে ভর করেছে, ঠিক তখনই পত্রিকার আরেকটি শিরোনাম চোখের সামনে এসেছে। এবার ঘাস (চাষ) কাটা শেখার জন্য সরকারি কর্তা ব্যক্তিরা বিদেশ সফরে যাচ্ছেন। আমাকে আর কষ্ট করে বাড়তি কিছু চিন্তা করতে হলো না।

  • সর্বশেষ