শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইভে এসে করোনা মোকাবেলায় অসামান্য নেতৃত্ব রাখায় টেলিভিশনের সবচেয়ে বড় পুরস্কার অ্যামি পাচ্ছেন নিউ ইয়র্কের গভর্নর

আসিফুজ্জামান পৃথিল: [২] শুক্রবার এই ঘোষণা দিয়ে অ্যামি কর্তৃপক্ষ জানায়, প্রথমবারের মতো নেতৃত্বের জন্য কাউকে এ পুরস্কার দেয়া হচ্ছে। বোভিড-১৯ অতিমহামারীর পুরোটা সময় অ্যান্ড্রু কুমো নিয়মিত টিভি লাইভে এসেছেন এবং জনগণকে শান্ত থাকতে সহায়তা করেছেন। এজন্যই তাকে দেয়া হবে এই পুরস্কার। ফক্স

[৩] এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রেসিডেন্ট ও সিইও ব্রুস পাইসনার বলেন, ‘গভর্নরের ১১১ দিন ধরে চলা নিয়মিত ব্রিফিং এতো ভালো কাজ করেছে, যা টিভি শো গুলোও পারে না। এই ব্রিফিংয়ে ছিলো চরিত্র, প্লট এবং সাফল্য ও ব্যর্থতার গল্প। সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে আসলে কি হচ্ছে। তার কারণেই নিউ ইয়র্ক পরিণত হয়েছিলো পাল্টা লড়াইয়ের প্রতীকে।’ টুইটার

[৪] এটি অ্যামির ফাউন্ডার অ্যাওয়ার্ড এর ক্যাটাগরিতে পড়বে। এই পুরস্কার সাধারণত তাকেই দেয়া হয়, যার কাজ সীমানার বাঁধা না মেনে মানবিকতাকে স্পর্শ করেছে। ২৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার কুমোর হাতে তুলে দেয়া হবে। সিএনএন

[৫] অ্যামির কো হোস্ট মেগান ম্যাককেইনসহ অনেকেই কুমোর পুস্কার পাওয়ার সমালোচনা করেছেন। তারা বলছেন, অভিনেতাদের না দিয়ে একজন রাজনীতিবীদকে এই পুরস্কার দেয়াটা লজ্জাজনক বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়