শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনির গ্রেপ্তার

সুজন কৈরী: [২] অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যাবসায়ী মনির হোসনে ওরফে গোল্ডেন মনিরের বাসায় অ‌ভিযান চা‌লিয়েছে র‍্যাব।

[৩] শনিবার (২১ নভেম্বর) ভোরে অভিযান চালায় র‌্যাব। অ‌ভিযানকা‌লে বিলাশবহুল গাড়ি, অবৈধ অস্ত্র-মাদক ও বিপুল প‌রিমাণ টাকা উদ্ধার করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে ম‌নির‌কেও।

[৪] এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে গোল্ডেন মনিরের বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

[৫] র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।
তি‌নি বলেন, মেরুল বাড্ডার একটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।

[৭] জানা গেছে, গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়