শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের ধারাভাষ্যে তিন বিদেশি

স্পোর্টস ডেস্ক : [২] পাঁচ দলের অংশগ্রহণে নভেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। আসন্ন এই টুর্নামেন্টে জন্য ৮ সদস্যে ধারাভাষ্যকার প্যানেল সাজানো হয়েছে। ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসের শীর্ষস্থানীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] ধারাভাষ্যকারদের মধ্যে আছেন ৩ জন বিদেশি। এরা হলেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড এবং ভারতের আনজুম চোপড়া।

[৪] দেশিদের মধ্যে ধারাভাষ্যে থাকছেন ৫ জন। চিরপরিচিত কণ্ঠ আতাহার আলী খান ও শামিম চৌধুরী ছাড়াও আছেন শাহরিয়ার নাফিস, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমি। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত এই ৮জনই থাকবেন ধারাভাষ্যে।

[৫] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ওপেন বিডিংয়ের মাধ্যমে মিডিয়া স্বত্ব পেয়েছিল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটিতেও থাকছে এই প্রতিষ্ঠানটি।

[৬] ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ডিসেম্বর। একদিনে থাকছে দুটি করে ম্যাচ এবং পরের দিন বিরতি। ৫ দলীয় টুর্নামেন্টের তিন দলের ওয়ানডে সিরিজ সফলভাবেই আয়োজন করেছিল বিসিবি।

[৭] টি-২০ কাপের দলগুলো হলো - বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, জেমকন খুলনা, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার রাজশাহী। এ পাঁচ দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়