শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: [২] আরো ২ বছর ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ পেপ গার্দিওলা। ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের দলটিতে থাকবেন এই কাতালান কোচ। এক বিবৃতিতে বৃহস্পতিবার চুক্তির বিষয়টি জানিয়েছে ম্যানসিটি।

[৩] ২০১৬ সালে যোগ দিয়ে ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগ ও একটি এফএ কাপসহ মোট আটটি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা।২০০৮ সালে বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা গার্দিওলা দলটিতে ছিলেন ২০১২ পর্যন্ত। সিটিতে যোগ দেওয়ার আগের তিন বছর ছিলেন জার্মানির দল বায়ার্ন মিউনিখে। তার কোচিংয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন করে সিটি। ২০১৭-১৮ লিগ জয়ের পথে এই কীর্তি গড়েছিল দলটি। পরের আসরেও শিরোপা ধরে রাখে তারা। - দ্য সান/ গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়