শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যাপি বার্থডে টু জো বাইডেন, ৭৮এ পা রাখলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট

রাশিদুল ইসলাম : [২] জো বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন বাইডেন তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। জেরুজালেম পোস্ট/এনবিসি

[৩] শুক্রবার তার এ জন্মদিনের পরের সপ্তাহেই আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব থ্যাংকসগিভিং ডে। জন্মদিনের ঠিক দুই মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

[৪] বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন।

[৫] গত বছর বাইডেনের প্রচারণা শিবির তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে তাকে স্বাস্থ্যবান, সবল ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ সামর্থ্যবান বলে অভিহিত করা হয়।

[৬] গত অক্টোবরে বাইডেন তার রানিংমেট কমলা হ্যারিসকে ৫৮তম জন্মদিনের শুভেচ্ছা জানান। তখন বাইডেন বলেছিলেন তারা দুজনেই আগামী বছর হোয়াইট হাউসে আইসক্রিম দিয়ে জন্মদিন উদযাপন করবেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

  • সর্বশেষ