শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৈলকুপায় আগুনে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি: [২] উপজেলার মহেশপুর আবাসন প্রকল্পের বাসিন্দা রব্বানী মন্ডলের বসতভিটা পুড়ে ভষ্মিভুত হয়েছে।

[৩] বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে রব্বানীর ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

[৪] ক্ষতিগ্রস্ত রব্বানী মন্ডল জানান, বুধবার রাত ১ টার দিকে রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তে তা বসত ভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ভষ্মিভুত হয়ে যায় রব্বানীর সহায় সম্বলটুকু। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

[৫] এ ব্যাপারে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

  • সর্বশেষ