শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চা চাষীদের সাথে বাণিজ্যিক সচিবের মতবিনিময়ে সভা

বাবুল খাঁন: [২] বান্দরবান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন সাথে চা চাষীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৩] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চা চাষীদের সাথে এক মতবিনিময় সভায় বাণিজ্য সচিব ড. মো.জাফর উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভুটানের এই প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর ভুটান যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সে দিন ঢাকায় দুদেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের ও ভুটান দু’দেশের মধ্যে বিনাশুল্কে পণ্য আমদানি রপ্তানিসহ নানা সুবিধা পাবে যা প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।

[৪] সভায় বাণিজ্য সচিব আরো বলেন,পার্বত্য চট্টগ্রামের চা চাষ সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেবে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চা রপ্তানিতে চাষীদের এগিয়ে আসার আহবান জানান।

[৫] অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম, যুগ্মসচিব ডক্টর নাজনিন কাওসার চৌধুরী, চা বোর্ডের পরিকল্পনা কর্মকর্তা মনির আহমদ প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়