শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: [২] এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় পর্নোগ্রাফি মামলায় প্রকৌশলীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ্ মোহাম্মাদ জাকির হাসান এ রায় দেন।

[৩] ওই ছাত্রী ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায়।

[৪] সাজাপ্রাপ্ত আসামি হলেন, নগরীর মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকার মৃত প্রবীর কুমারের ছেলে পার্থ প্রতীম ঘোষ (৩০)। তিনি ঢাকার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পাস করেছেন। তিনি একটি মোবাইল কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

[৫] আদালত সূত্র জানায়, ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। এরপর তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। সেই ছবি দেখিয়ে মেয়েটির বাবার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর ওই বছরের ২২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।

[৬] মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান ও আসামিপক্ষে ছিলেন মোহন কুমার সাহা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়