শিরোনাম
◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান ◈ ডেঙ্গু মোকাবিলায় এবার কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য চাইলো স্বাস্থ্য মন্ত্রণালয় ◈ বদলে গেলো আবাহনী মাঠের নাম ◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ‘ কেভিন রাডের বাংলাদেশি বট’ নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে উত্তাপ

দেবদুলাল মুন্না: [২] এ অভিযোগ করেছে মিডিয়া মোগল রুপার্ট মারডকের মালিকানাধীন পত্রিকা দ্য অস্ট্রেলিয়ান। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিরা এর প্রতিবাদ করেছেন । সিডনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্যামল টৌধুরী নিউজ ফিডব্যাক’কে বলেন, কেভিন রাড বাংলাদেশি বটের সঙ্গে যুক্ত, এমন কোনো প্রমাণ নেই। আবার কেউ যদি বাংলাদেশিদের স্বাক্ষর জালিয়াতি করে তবে সেটার প্রতিবাদ জানাচ্ছি। প্রযুক্তি জগতে ওয়েব রোবটকে সংক্ষেপে ‘বট’ বলা হয়। এটি মূলত এক ধরনের স্বয়ংক্রিয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন। কিছু ‘বট’ নিজে থেকেই কাজ করে আবার কিছু ‘বট’ কাজ করে যখন কেউ ইনপুট ব্যবহার করে।

[৩] দ্য অস্ট্রেলিয়ানের দাবি, মারডকের সংবাদমাধ্যমের বিরুদ্ধে ই-পিটিশন চালু করে অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক ভোট পাওয়ার পর আলোচনায় এসেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। ৫ লাখ ইলেকট্রনিক স্বাক্ষর জালিযাতি করেছেন। কেভিন রাড মিডিয়া রয়্যাল কমিশন পিটিশনে অর্থ দিয়ে বিদেশ থেকে অনেক স্বাক্ষর এনেছেন। এর মধ্যে এক বাংলাদেশি ১ হাজার নাম সরবরাহ করেছেন।

[৪] দ্য অস্ট্রেলিয়ান তাদের শিরোনামে ‘রাডের বাংলাদেশি বট’ উল্লেখ করেছে। কিন্তু অনেক প্রযুক্তি বিশ্লেষক প্রতিবেদনটিকে ভুয়া এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। দ্য অস্ট্রেলিয়ানের দাবি, এই বটের মাধ্যমে বাংলাদেশ থেকে ই-পিটিশনে অনেক নাম গেছে।

[৫] রাডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ মারডকের সংবাদমাধ্যমে বিরুদ্ধে দেশটির সংসদকে তদন্তের আহ্বান জানিয়ে ওই পিটিশন চালু করেন। তাদের দাবি, অস্ট্রেলিয়ার রাজনীতিতে মারডকের নিউজ করপোরেশন নেতিবাচক প্রভাব ফেলছে।

 

 

  • সর্বশেষ