শিরোনাম
◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত খেলোয়াড় মানিক ছাড়াই কাতারে উড়াল দিলো ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : [২] আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দশটায় দোহার উদ্দেশে ঢাকা ছেড়ে যায় ২৭ সদস্যের দল। ৪ ডিসেম্বর কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ২৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

[৩] এই বিশাল বহরে থাকছেন না কোচ জেমি ডে ও ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে তারা। সুস্থ হলে দোহায় দলের সঙ্গে যোগ দেবেন দু’জনই। গত ২৪ অক্টোবর থেকে ট্রেনিং ক্যাম্প করছে জাতীয় দলের খেলোয়াড়রা। ৩৬ জনের ওই ক্যাম্প থেকে গোলকিপার শহীদুল আলম সোহেল, টুটুল বাদশা, তারিক কাজী, মাশুক মিয়া জনি, আরিফুর রহমান ও মো. আব্দুল্লাহ বাদ পড়েছেন। ম্যানেজার হিসেবে আমের খান, গোলকিপিং কোচ লেস ক্লিভলি, ফিটনেস কোচ ইভান রাজলগ ও ফিজিও আন্দ্রে হুয়ান কার্ল প্রথমবার দলের সঙ্গে দেশের বাইরে যাচ্ছেন।

[৪] বাংলাদেশ দল: আশরাফুল রানা, আনিসুর জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসির আরাফাত, আতিকুর ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মামুনুল ইসলাম, সোহেল রানা, রিয়াদুল রাফি, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, এমএস বাবলু, সুমন রেজা। - সংবাদ বিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়