শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে মানসিক নিরাময় কেন্দ্র ও রিহ্যাব সেন্টারের হিসেব নেই: স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক

লাইজুল ইসলাম: [২]লাইসেন্স না থাকলেই সিলগালা। [৩] মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাব সেন্টারে যাদের ভর্তি করা হয়, তারা বেশিরভাগই মাদক গ্রহণের কারণে মানসিক ভারসাম্যহীন। কিন্তু এসব প্রতিষ্ঠানে অমানুষিক নির্যাতনের অভিযোগ বহু পুরোনো।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক ডা. ফরিদ মিয়া বলেন, শুধু ঢাকায় কিছু সংখ্যক মাদক নিরাময় কেন্দ্র ও রিহ্যাব সেন্টারের তালিকা আছে। তবে দেশে কতগুলো প্রতিষ্ঠান আছে তা বলা যাবে না। এটা নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। এতোদিন আমরা এসবের প্রতি ততটা নজরদারি করতাম না। তবে এখন কঠোরভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৫] তিনি বলেন, সাধারণ হাসপাতাল আমাদের কাছ থেকে যেভাবে অনুমোদন নেয়, সেভাবেই এই প্রতিষ্ঠানগুলোর অনুমোদন বা লাইসেন্স নিতে হয়। যদিও হাসপাতালের মতো এত কিছু এদের থাকে না। তারপরও লাইসেন্স নিতে হয়।

[৬] তিনি বলেন, পুলিশের কর্মকর্তা যে হাসপাতালে মারা গেছেন তা ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে নেয়া কোনো লাইসেন্সও ছিলো না তাদের। এই হাসপাতালটির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়