শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: বিসিবি সাকিব জাতীয় ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণেও ভয় পায়

ফজলুল বারী : সাকিব যখন পূজায় গেলেন তখন ভালো লাগেনি। কারণ সাকিব কোনো রাজনৈতিক সাংস্কৃতিক পরিপক্ষ চরিত্র নন। দেশের ক্রিকেটারদের বেশিরভাগ মননে চিন্তায় ধর্ম নিরপেক্ষও নন। জনপ্রিয় চরিত্র হিসেবে বিজ্ঞাপনে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাকিবের দখল ভালো। তার পূজায় যাওয়াটাও আমার কাছে কলকাততাইয়া কোনো বিজ্ঞাপন বা অর্থনৈতিক স্বার্থজনিত উদ্যোগ মনে হয়েছে।

কারণ সাকিব তো মনের দিক থেকে একজন হাজী মানুষ। টাকা হবার পরপর সবাই যেমন হজে ওমরাহে যান, ফেসবুকে ছবি দেন সাকিব সে রকমই একটি চরিত্র। অতএব তিনি পূজায় যাবার কারণে হাজী সাকিবের ভক্তরা হায়! হায় করে ওঠেন।

তাদের একজন দা হাতে সাকিবকে মারতেও আসেন। সাকিব এতে দেখেন দেশীয় বাণিজ্যে ঘাটতির লক্ষণ! অতএব দ্রুত পূজায় যাওয়ায় দুঃখপ্রকাশ ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন হাজী সাকিবের মোড়কে। এভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেটার সাকিব। দেশ যে তার সবকিছুতে পাশে গিয়ে দাঁড়ায় তা ক্রিকেটার সাকিবের কারণে। ব্যবসায়ী সাকিব দেশের এই দুর্বলতার অপব্যবহার করেন। বিসিবি সাকিব জাতীয় ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণেও ভয় পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়