শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউসে সবার অলক্ষ্যে রয়েছেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিনের কার্যতালিকায় কোনো পাবলিক ইভেন্ট ছিল না। এবং নির্বাচনে পরাজয়ের পর এটি দশমবারের মত ঘটল। কার্যত একাকী ও নিভৃতে থাকতেই পছন্দ করছেন ট্রাম্প। সিএনএন

[৩] ট্রাম্প কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ওভাল অফিসে কোনো টিভি ক্যামেরাওকে আমন্ত্রণ জানাচ্ছেন না ট্রাম্প। এমনকি গলফ খেলতেও যাচ্ছেন না ৭৪ বছরের এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে ২৫ মাইল দূরে গলফ কোর্সেও।

[৪] ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ছুটি কাটাতে তাদের সাউথ ফ্লোরিডা রিসোর্টে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা স্থির করেছেন ওয়াশিংটনেই থাকবেন। মার-এ-লাগোতে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন ট্রাম্প।

[৫] হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের এধরনের নিভৃতে থাকার বিষয়টিকে ‘বাঙ্কার মেন্টালিটি’ বা অবরুদ্ধ যাপিত জীবনের সঙ্গে তুলনা করেছেন।

[৬] গত এক মাসেরও বেশি সময় ট্রাম্প কোনো গোয়েন্দা ব্রিফিংও গ্রহণ করেননি।

[৭] প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্র বা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলছেন না। সর্বশেষ ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে তিনি গত ৩০ অক্টোবর টেলিফোনে কথা বলেন।

[৮] হোয়াইট হাউসের কক্ষে বসে প্রেসিডেন্ট ট্রাম্প জানালা দিয়ে লনের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন রাস্তায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকদের।

[৯] প্রেসিডেন্ট ট্রাম্প এও ভেবে অবাক হচ্ছেন যে কেনো তার আইনজীবীরা টেলিভিশনে নির্বাচনে তার ফলাফল নিয়ে সক্রিয় অংশগ্রহণ করছেন না।

  • সর্বশেষ