শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোনাল্ড ট্রাম্পের শেষ দিনগুলোতে মার্কিন পররাষ্ট্রনীতি পড়তে পারে সঙ্কটে, বিশ্বে দেখা দিতে পারে বিশৃঙ্খলা

আসিফুজ্জামান পৃথিল: [২] বিশেষজ্ঞারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজ ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা করতে পারেন ট্রাম্প। বিশেষত ইরানে বোমা ফেলার চেষ্টা সে বিষয়টির দিকেই ইঙ্গিত করে। সম্প্রতি ইরানের কথিত পারমানবিক স্থাপনায় বোমা ফেলার পরিকল্পনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনটা করলে যুদ্ধ বেঁধে যাবে নিশ্চিতভাবেই বলা যায়। দ্য গার্ডিয়ান

[৩] ট্রাম্পের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বেেছন, ইরান ও আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ব্যর্থ হয়ে যেতে পারে আফগান-তালেবান শান্তি আলোচনা। কারণ তালেবানরা ভাবতে পারে, শান্তিচুক্তি ছাড়াই এই যুদ্ধে জেতা সম্ভব। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্প ক্ষমতা ত্যাগের আগে জো বাইডেনের জন্য একটি বিশৃঙ্খল পরিস্থিতি রেখে যেতে চান। সিএনএন

[৪] ডিফেন্স ডিপার্টমেন্টের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির খেলাপ করছে কিনা তা নিশ্চিত নয়। শুরু থেকেই এই চুক্তির বিরোধীতা করে আসছিলো ন্যাটোভুক্ত দেশগুলো। তারা বলছে, তালেবানদের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র নিজের পায়ে কুড়াল মেরেছে। এবিসি

[৫] আবার একদল বিশেষজ্ঞ মনে করেন, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে ট্রাম্প যদি নিজের মেয়াদ বাড়ানোর স্বপ্ন দেখেন, সেটি হবে চুড়ান্ত অগণতান্ত্রিক। তারা মনে করেন, সেই ক্ষেত্রে বলির পাঁঠা হতে পারে ইরান। আক্রান্ত হলে ইরানও পাল্টা হামলা চালাতে পারে। ফলে সিনেটের অনুমোদন নিয়ে ক্ষমতার মেয়াদ বাড়াতে পারবেন ট্রাম্প। এনপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়