শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর নির্দেশ

রাশিদুল ইসলাম : [২] মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন বলেছেন, ইরাক ও আফগানিস্তান থেকে তার দেশের সেনা সংখ্যা কমানোর নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার এই নির্দেশ জারি করেছেন। স্পুটনিক

[৩] সম্প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বহিষ্কার করার পর মিলারকে তার স্থলাভিষিক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসপার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিরোধী ছিলেন।

[৪] মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেছেন, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ জানুয়ারি নাগাদ ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ৫ হাজারে নামিয়ে আনা হবে। আফগানিস্তানে বর্তমানে ৪,৫০০ মার্কিন সেনা রয়েছে এবং ইরাকে রয়েছে ৩,২০০ জন। ক্রিস্টোফার মিলারের নির্দেশে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাসংখ্যা ৪,৫০০ থেকে ২,৫০০ জনে এবং ইরাকে মোতায়েন সেনা সংখ্যাও ৩,২০০ থেকে কমিয়ে ২,৫০০ জনে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

[৫] মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এ সম্পর্কে বলেছেন, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের সফল ও দায়বদ্ধ সমাপ্তির যে নীতি প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওব্রায়েন বলেছেন, ইরাক ও আফগানিস্তানে অবশিষ্ট মার্কিন সেনারা এসব দেশের মার্কিন দূতাবাসসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়