শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গ নির্বাচনের আগ পর্যন্ত ‘রোস্টার’ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেতারা

আসিফুজ্জামান পৃথিল: [২] নতুন রোস্টারে বলা হয়েছে, বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তৃণমূল ভবনের মিডিয়া সেন্টারে ওই নেতারা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সংবাদমাধ্যমকে তাদের বক্তব্য জানাবেন। বাকি সময় তারা চাইলে বাড়ি বা অন্যত্র থেকে বাংলা, ইংরেজি বা হিন্দিতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] তৃণমূলের একাংশের মতে, এই ভাবে সময় বেঁধে দায়িত্ব ভাগ করে দেয়ার মধ্য দিয়ে দলে শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা আরও বেশি করে দিতে চাইছেন নেত্রী মমতা ব্যানার্জি। আগেই কে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তা আগেই নির্দিষ্ট করে নিয়ে সেই মুখপাত্রদের নাম জানিয়ে দিয়েছিলো তৃণমূল। আনন্দবাজার

[৪] দলীয় নেতৃত্বের অনুমান, আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই তালিকাই বহাল থাকবে। তবে একইসঙ্গে তারা বলছেন, দলনেত্রী মনে করলে এর মধ্যে প্রয়োজনীয় রদবদলও করতে পারেন। রোস্টার ডিউটি থাকবে সপ্তাহের ৬দিন। রোববার ছুটি।

[৫] সোমবার এবং শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রাজ্যসভা এমপি সুখেন্দুশেখর রায়। আবার বৃহস্পতি এবং শনিবার কথা বলবেন বিশ্বজিৎ দেব। এ ছাড়া মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা, বুধবার ওমপ্রকাশ মিশ্র, বৃহস্পতিবার নির্বেদ রায় এবং শনিবারের জন্য নাদিমুল হকের নাম রয়েছে রোস্টারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়