শিরোনাম
◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচে বিকেলে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি

এল আর বাদল : [২] গত শুক্রবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচে বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোকাবিলা করবে বাংলাদেশ ও নেপাল। এদিন খেলা ড্র হলে বাংলাদেশ সিরিজ জিতবে ১-০ ব্যবধানে।

[৩] দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে আরো বেশি গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে ২-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের দেশ।

[৪] মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে গতকাল ১৬ নভেম্বর সোমবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কি ঘটেছে সেটি আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আমরা খুবই মনোযোগী।

[৫] অধিনায়ক জামাল বলেন, ম্যাচে নেপাল পূর্ণ শক্তি দিয়ে আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদেরকে তাদের সামাল দিয়ে ম্যাচ জয় করতে হবে। তিনি বলেন, ম্যাচ জিতলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে তাই নেপালের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ।

[৬] দলের প্রধান কোচ জেমি ডে’র দ্বিতীয় পরীক্ষাতেও করোনার রেজাল্ট পজেটিভ এসেছে। এটা দুঃশ্চিন্তার বিষয়। তিনি মাঠে থাকতে না পারলেও এর প্রভাব দলীয় পারফরম্যান্সে পড়বে না বলেই জানিয়েছেন অধিনায়ক। তথ্যসূত্র, বাফুফের প্রেস বিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়