শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা যুবদলের ডাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কলেজ পাড়া থেকে ঢাকা ও সিরাজগঞ্জের নির্বাচনে ব্যাপক

[৩] কারচুপির অভিযোগ ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ।

[৪] সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশন বার বার প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকারকে খর্ব করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ও সিরাজগঞ্জে প্রহসনের নির্বাচন হয়েছে।

[৫] এ সময় বক্তারা, ঢাকায় গাড়ি পুড়ানোর ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় জেলা বিএনপির সদস্য মমিনুল হক, জসীম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, আবু শামীম আরিফসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ