শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তনু হত্যা মামলা সিআইডি থেকে পিবিআইতে হস্তান্তরের গুঞ্জন

ইসমাঈল ইমু: [২] পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সিআইডি থেকে মামলাটি পিবিআইতে এসেছে শুনেছি। তবে কুমিল্লা পিবি আইতে এটি হস্তন্তর করেনি। মামলাটি সেন্ট্রাল পিবি আই দেখছেন যতটা সম্ভব। তবে সেন্টাল পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, তাদের কাছে এ ধরনের কোনো খবর নেই। মামলাটি সিআইডিই তদন্ত করছে।

[৩] এতিদকে হত্যাকান্ডের সাড়ে চার বছরে মামলাটির তদন্তভার পুলিশ, ডিবি, সিআইডির হাত পরিবর্তন হলেও দীর্ঘ এই সময়েও তনুর হত্যাকারীরা শনাক্ত হয়নি।

[৪] তনুর বাবা ইয়ার হোসেন জানান, চার বছর ধরে মামলাটি সিআইডিতে। তারা কখন পিবি আইতে হস্তান্তর করেছে আমরা জানি না। গত ১৫ নভেম্বর ঢাকা থেকে কিছু পিবিৎআই সদস্য আসেন সেনানিবাসের ভেতরে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপর আমাদের সাথে কথা বলতে এসে জানায় মামলাটি এখন পিবি আই তদন্ত করছে। সিআইডিতে এখন আর নেই।

[৫] ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতর একটি জঙ্গলে তনুর মরদেহ পায়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি কুমিল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়