শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতা ছাড়ার আগে আফগানিস্থান ও ইরাক থেকে আরও সেনা প্রত্যাহারের প্ররিকল্পনা করছেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] এই ব্যাপারে আলোচনা শুরু করেছেন মার্কিন সামরিক কমান্ডাররা। দুই মার্কিন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। এক নোটিশে পেন্টাগন কর্মকর্তাদের জানিয়েছে, ইরাক ও আফগানিস্থান দুই দেশেই সেনা সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনা হবে। বর্তমানে আফগানিস্থানে সাড়ে ৪ হাজার ও ইরাকে ৩ হাজার মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। সিএনএন

[৩] সোমবার এ নিয়ে সিনেটের সংখ্যঅগরিষ্ঠ দলনেতা মিচ ম্যাককনেল বলেন, ‘সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আমরা অল্প হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। বিশ্বের কল্যাণে কাজ করা শক্তিশালী বাহিনীকে সরিয়ে ফেললে ওইসব সন্ত্রাসীরা খুশি হবে।’ বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের সেনাদের ঘরে ফেরানোর পরিকল্পনার কথা বলে আসছিলেন ট্রাম্প। বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ ব্যয়বহুল ও অকার্যকর বলেও সমালোচনা করেছিলেন তিনি। বিবিসি

[৪] ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে আক্রমণ করে। ওই সময় ইরাকে গণবিধ্বংসী অস্ত্রেরও খোঁজ করে দখলদার বাহিনী। অবশ্য পরে এ ধরনের কোনো অস্ত্র পাওয়া যায়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আল-কায়েদা হামলা চালানোর কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে হামলা চালিয়ে আল-কায়েদার আশ্রয়দাতা তালেবানদের উৎখাত করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সেনা দেশটিতে অবস্থান করছে। এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়