শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসের জন্য পোঁতা মাইন বিস্ফোরণে ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণ গাজার কয়েকটি ভবন থেকে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে, এমন সন্দেহে ভবনগুলো ধ্বংসের উদ্দেশে মাইন পুঁতে রাখে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার দুর্ঘটনাবশত সেই মাইন বিস্ফোরণে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার সকালে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্চ মাস থেকে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এপর্যন্ত ইসরায়েলের ৪১ সেনা নিহত হয়েছে।

নিহত সেনার নাম ক্যাপ্টেন রেই বিরান (২১)। তিনি গোলানি ব্রিগেডের রিকনেসান্স (গোপন নজরদারি) ইউনিটের একজন টিম কমান্ডার ছিলেন।

আইডিএফ-এর তদন্ত অনুযায়ী, ঘটনাটি খান ইউনিসে অভিযান চালানোর সময় ঘটে। তারা হামাসের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন সন্দেহ থেকে কয়েকটি ভবনে অভিযান চালায়। ভবনগুলোর ধ্বংসের উদ্দেশে সেখানে তারা মাইন পাতছিল।

ভবনগুলোতে মাইন বসানোর প্রায় দুই ঘণ্টা পর বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শার্পনেল বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হন ক্যাপ্টেন রেই বিরান। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়