শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদে রাষ্ট্রপতির বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতায় অংশ নিবে বিএনপি

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতা ও চাপাইনবয়াবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো হারুনুর রশীদ রাষ্ট্রপতির বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতায় অংশ নিবেন।

[৩] তিনি এ প্রতিবেদককে বলেন, আজ সংসদ অধিবেশনে যাবো। স্মারক বক্তৃতা ওপর অনুষ্ঠিত আলোচনায় শরিক হবো।

[৩] হারুনুর রশীদ বলেন, আমি চেষ্টা করি সংসদে কথা বলার।

[৪] জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আলোচনা অনুষ্ঠিত হবে । সভাপতিত্ব করছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজই হবে সমাপনী আলোচনা। ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে স্মারক বক্তৃতা রাখেন। রাষ্ট্রপতির বক্তৃতার পর আলোচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করেন গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ প্রস্তাবটি নিয়ে টানা ৪দিন আলোচনা শেষে আজ বৃহস্পতিবার প্রস্তাবটি কণ্ঠভোটে গ্রহণ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে (মুজিববর্ষ-২০২০) স্মরণীয় করে রাখতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গত রবিবার জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়