শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের টিকা সংরক্ষণের অবকাঠামো নেই ভারতে: রণদীপ গুলেরিয়া

রাশিদুল ইসলাম : [২] ফাইজার/বায়োএনটেকের তৈরি এই টিকা সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভারতের কোনও কোল্ড চেন সংস্থার এই পরিকাঠামো নেই বলে জানিয়েছেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। টাইমস অব ইন্ডিয়া/দি ওয়াল

[৩] ভারতে বেশিরভাগ ভ্যাকসিনই সংরক্ষণ করা হয় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কয়েকটি কোল্ড চেন সংস্থার হিমাঙ্কের নিচে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টিকা সংরক্ষণের অবকাঠামো রয়েছে।

[৪] গুলেরিয়া বলেছেন, এয়ার ট্রান্সপোর্টে টিকা আসার পরে সঙ্গে সঙ্গেই মাইনাস ৭০ ডিগ্রিতে টিকার ভায়াল ঢোকাতে হবে। তা না হলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এরপরে কোল্ড চেন থেকে সেই তাপমাত্রা ধরে রেখেই টিকা পৌঁছে দিতে হবে দেশের নানা জায়গায়। এই গোটা প্রক্রিয়ার জন্য যে ধরনের উন্নত অবকাঠামো দরকার তা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির নেই। বিশেষত গ্রামাঞ্চলে এই তাপমাত্রায় টিকা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেই।

[৫] ভারতের ভ্যাকসিন রেগুলেটরি কমিটির বিশেষজ্ঞ দলের প্রধান ডক্টর ভিকে পাল বলেছেন, ভ্যাকসিনের উৎপাদন, বিতরণ এবং সংরক্ষণের জন্য আলাদা আলাদা টিম তৈরি হয়েছে। কোল্ড স্টোরেজের জন্য রাজ্যগুলিকে চিঠি দেওয়া হয়েছে। দেশে এখন যতগুলি কোল্ড স্টোরেজ রয়েছে তাদের পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ