শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরাজয়ের শঙ্কায় নিজ দলের গভর্নর ও সিনেটরদের ফোন করে গালাগালি করছেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল: [২] বিজয় উৎসবের ঘোষণা দিলেও বাস্তবে জয়ের দেখা পাওয়ার সম্ভাবনাম্লান হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের। বিভিন্ন সূত্র বলছে নিজ দলেরই জেষ্ঠ্য সদস্যদের ফোন করে গালাগালিও করছেন তিনি ব্যর্থতার জন্য। বিশেষ করে যেসব রাজ্যে রিপাবলিকানরা ক্ষমতায় থাকার পরেও ডেমোক্রেটরা ভোট ব্যবধান কমাচ্ছে, তাদের নেতাদের তিরম্কার করছেন ট্রাম্প। সিএনবিসি

[৩] ভোট গণনার দিন রিপাবলিকান গভর্নরদের ফোন করে ক্ষোভ দেখান ট্রাম্প। তাদের উপর বিরক্তি ও সন্দেহ প্রকাশ করছেন তিনি। এমনকি আগে থেকে ঠিক করে রাখা আইনি কৌশলের উপরও তিনি আস্থা হারাচ্ছেন। অ্যারিজোনার গভর্নর ডগ ডসি, জর্জিয়ার ব্রায়ান কেম্প, ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসকে ফোন করে রাগ ঝেড়েছেন। সিএনএন

[৪] এদিকে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী ঘোষণা দেওয়ার পরপরই নিজ দেশের গণমাধ্যম ফক্স নিউজের উপর খেপে যান ট্রাম্প। ফক্সসহ অল্প কিছু গণমাধ্যম সেখানে বাইডেনকে জয়ী বলে তার প্রাপ্ত ইলেক্টরাল ভোটকে বিবেচনায় আনছে। সেখানেভোট গণনা চলাকালে তিনি সেটি থামানোর জন্য মামলা করার নির্দেশ দেন। রিপাবলিকানরা বুধবার সারাদিন আইনি কৌশলে ব্যস্ত সময় পার করেছেন। এ কারণে আরও রেগেছেন ট্রাম্প। সহযোগীদের ফোন করে ক্ষোভও প্রকাশ করেছেন। ফক্স

[৫] সুইং স্টেট উইসকনসিনের ভোট পুনরায় গণনার আবেদন করার কথা জানিয়েছে ট্রাম্পের প্রচারণা। মিশিগানেও ভোট পুনরায় গণনা করার আবেদন করা বলে বলে জানায় ট্রাম্পের সহযোগীরা। কিন্তু মিশিগানের প্রধান নির্বাচন কর্মকর্তা জোসলিন বেনসন ট্রাম্পের এ কাজকে ছেলেমানুষি বলে মন্তব্য করেছেন। এবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়