শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হোয়াইট হাউসের সামনে হাজারো বিক্ষোভকারী, ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি

লিহান লিমা: [২] স্থানীয় সময় ৩ নভেম্বর নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পেতে এখনো সময় বাকি। তার পূর্বেই হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প পুন:নির্বাচিত হলে মাসব্যাপী এখানে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রাখবেন তারা। ডেইলি মেইল

[৩]ইতোমধ্যেই হোয়াইট হাউসের বাহিরে ওয়াশিংটন ডিসির পুরো রাস্তা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

[৪]এছাড়া যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। লস অ্যাঞ্জেলস ও নিউইয়র্কের পুলিশ বিভাগ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

[৫]মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট। বাংলাদেশ সময় সকাল ৯.০০ টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১০৯টি ভোট, বাইডেন পেয়েছেন ১৩১টি ভোট। সিনেটের প্রয়োজনীয় ৫০টি আসনের মধ্যে ডেমোক্রেট দল পেয়েছে ৪৩টি, রিপাবলিকান দল ৩৮টি। হাউসের প্রয়োজনীয় ২১৮টি আসনের মধ্যে ডেমোক্রেট দল এখন পর্যন্ত পেয়েছে ৪৯টি, রিপাবলিকান দল ৭৬টি।

[৬]ফক্স নিউজের পূর্ব সমীক্ষা বলছে, ডেমোক্রেট দল হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়