শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যারিস ছেড়ে পালাচ্ছে মানুষ, রাস্তায় ৭০০ কি.মি দীর্ঘ যানজট

সিরাজুল ইসলাম: [২] ফ্রান্সে করোনা সংক্রমণ পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ কারণে দ্বিতীয় দফায় প্যারিসে লকডাউন শুরু হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার রাজধানী প্যারিস ছেড়ে অন্য জায়গায় চলে যায় অনেক বাসিন্দা। সৃষ্টি হয় লম্বা জ্যাম। দ্য হিন্দুস্থান টাইমস

[৩] বৃহস্পতিবার প্যারিসের একাধিক জায়গায় ছিলো সাপ্তাহিক ছুটির চেহারা। অনেকে বেরিয়ে পড়ে বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে। পাশাপাশি মুদি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে ছিলো ব্যাপক ভিড়। দেশটির সরকার তাদের নাগরিকদের বাড়ির বাইরে না যেতে কড়া নির্দেশনা জারি করেছে। প্রয়োজনীয় কাজে সর্বোচ্চ এক ঘণ্টার জন্য বাইরে যাওয়া যাবে। তবে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে যাওয়া যাবে না।

[৪] লকডাউন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়