শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে দুই দিন একই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ইমদাদুল হক: [২] সাভারে বাসায় একা পেয়ে ছয় বছরের শিশুকে পর পর দুই দিন ধর্ষণের ঘটনায় খলিলউল্লাহ নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

[৩] শনিবার (৩১ অক্টোবর) রাতে সাভারের নালিয়াশুর এলাকার জমির আলির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার পরপর দুই দিন ওই শিশুকে ধর্ষণ করে খলিল।

[৪] ইব্রাহিম খলিল ওরফে খলিল উল্লাহ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শিবপুর গ্রামের মৃত জাকিরুল ওরফে জাকির হোসেনের ছেলে।

[৫] শিশুটির পরিবার অভিযোগ সূত্র থেকে জানা যায়, ওই এলাকায় জমির আলীর বাড়ি ভাড়া নিয়ে সাভারের উলাইল এলাকার আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতো ভুক্তভোগীর বাবা ও মা। তাদের ৬ বছরের কন্যা শিশুকে বাড়িতে রেখে প্রতিনিয়ত তারা কাজে যেতেন। এসময় গত ২৮ অক্টোবর প্রতিদিনের মতো তারা শিশু মেযেটিকে বাসায় রেখে কাজে গেলে খলিল সুযোগ বুঝে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখ চেপে ধরে গোসলখানায় নিয়ে তাদের ৬ বছরের মেয়েকে ধর্ষণ করে। পরে ঘটনা কাউকে বলে দিলে খুন করার হুমকি দেয়। ভয়ে কাউকে কিছু না বললে পর দিন ২৯ অক্টোবর একই সময় বাসার পিছনে গলির ভিতর নিয়ে দ্বিতীয় দিনের মতো ধর্ষণ করে খলিল। এসময় ভুক্তভোগী শিশু অসুস্থ হলে জিজ্ঞাসাবাদে ঘটনা খুলে বলে ভুক্তভোগী ওই শিশু। পরে থানায় অভিযোগ দায়ের হলে রাতেই অভিযুক্ত আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

[৬] সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ইব্রাহিম জানান, মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্ররণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়