শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

সোহাগ হাসান: [২] ‘মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার সকালে সিরাজগঞ্জ সদর থানা মাঠ প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির পৃষ্টপোষক হাসিবুল আলম বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের সাংসদ ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।

[৪] বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সৈয়দ আব্দুর রউফ মুক্তা। কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: বিমল কুমার দাস। এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা বেগম স্বপ্না।

[৫] জেলা আওয়ামী লিগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তি যোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, মোস্তফা কামাল খান, হাজী ইসাহাক আলী, সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, পৌর আওয়ামীলীগ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমূখ।

[৬] সিরাজগঞ্জ জেলা, থানা, উপজেলা, পৌর ট্রাফিক, থানা পরিবহন, ইউনিয়ন,ওয়ার্ডসহ কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সদর থানার আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করেন, ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা।

[৭] বক্তারা বলেন, সিরাজগঞ্জ জেলায় মাদক ,বাল্য বিয়ে,সন্ত্রাসী, ধর্ষণসহ সমাজের নানা অপরাধমুলক কর্মকান্ড নির্মল করতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে এবং আগামীতেও রাখবে।

[৮] এসময় আগামী ২মাসের মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকাকে সিসি টিভির আওতায় আনা হবে বলে বক্তারা উল্লেখ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ