শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ হয়ে একজন মারা গেছেন

সমীরণ রায় : [২] রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফারুক আহম্মদ (৩৫) নামে এক কর্মচারী মারা যান। জাগো নিউজ

[৩] শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান।

[৪] এর আগে গত ২৭ অক্টোবর দুপুর ২টার দিকে ওই ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দোকানটির কর্মচারী ফারুক আহম্মদের শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। এরপর থেকে তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

[৫] দগ্ধ অন্যারা হলেন- ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), সাইদুর রহমান (৩৫) ও পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মো. সুরুজ (২৫) ও মো. রাশেল (২৫)।

[৬] ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম জানান, দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল ক¤েপ্রসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়