শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ সালে করোনামুক্ত হবে যুক্তরাষ্ট্র, ভ্যাকসিন আসবে ডিসেম্বরের শেষে : ফাউচি

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমোলজিস্ট অ্যান্থনি ফাউচি বলেছেন ডিসেম্বরের শেষেই বাজারে ভ্যাকসিন চলে আসার সম্ভাবনা প্রবল। ভ্যাকসিনের সেফটি ট্রায়ালের রিপোর্ট চলে আসবে আর কয়েক সপ্তাহের মধ্যেই।

[৩] মোডার্না বায়োটেক নাকি ফাইজারের টিকা আগে আসবে সে নিয়ে জোর জল্পনা চলছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিরেক্টর ডক্টর ফ্রান্স কলিন্স বলেছেন, মোডার্না বায়োটেকের টিকা শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেক নভেম্বরের মধ্যেই টিকার সেফটি ট্রায়ালের রিপোর্ট জমা দেবে। দুই কোম্পানির টিকারই বিপুল পরিমাণ ডোজ তৈরির অবকাঠামো তৈরি আছে।

[৪] ফাউচি বলেছেন, আগামী বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকেরই টিকাকরণ হয়ে যাবে। ২০২২ সালের মধ্যেই মার্কিন নাগরিকরা ভাইরাস-মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

[৫] ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার সঙ্গে ভ্যাকসিন দৌড়ে সমান তালে পাল্লা দিচ্ছে যুক্তরাষ্ট্রের দুই ফার্মা জায়ান্ট মোডার্না বায়োটেক ও ফাইজার।

[৬] ফাউচির তত্ত্বাবধানে এমআরএনএ ভ্যাকসিন বানিয়েছে মোডার্না। সুইজারল্যান্ডের অন্যতম বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা লোনজা গ্রুপ এজির সঙ্গে ১০ বছরের চুক্তিও হয়েছে মোডার্নার। বছরে প্রায় ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরির পরিকল্পনা করা হয়েছে।

[৭] ফাইজারের চিফ একজিকিউটিভ অফিসার অ্যালবার্ট বোরলা বলেছেন, টিকার চূড়ান্ত পর্বের ট্রায়ালে আশা জাগছে। টিকার ডোজের মাত্রাও নির্ধারণ করা হয়ে গেছে। উৎপাদন শুরু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়