শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতপাকে বাঁধা পড়লেন কাজল

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন বিয়ের কথা। গত কয়েকমাস ধরেই তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষা ফুরালো।

শুক্রবার ৩০ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা ৮টার দিকে মুম্বাইয়ের চার্চগেট-সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কাজল। গোলাপি মণ্ডপে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ বলিউড মাতানো তেলেগু সিনেমার এ নায়িকা।

পাত্র ব্যবসায়ী গৌতম কিচলু। বিয়েতে কাজল পরেছিলেন লাল লেহেঙ্গা আর গৌতম কিচলু পরেছিলেন গোলাপি পাঞ্জাবি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর বন্ধুরাও। এরইমধ্যে বিয়ের ছবি ভাইরাল হয়েছে।

চলতি বছরের আগস্টে বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটে কাজল আগরওয়ালের। তখন এ নিয়ে মুখ খোলেননি কাজল। অবশেষে সব গুঞ্জনের অবসান হলো আজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়