শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ধর্মের নামে যে কোনো খুন খারাবীর বিরুদ্ধে দাঁড়ান

শওগাত আলী সাগর: ফ্রান্সে ব্যাঙ্গ কার্টুনের প্রতিবাদে বিশ্বের সবচেয়ে বড় প্রতিবাদ মিছিলটি হয়েছে বাংলাদেশে। আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের নাম ছিলো সবার শীর্ষে।লালমনিরহাটের হত্যাকান্ডের প্রতিবাদেও তেমন একটি বিক্ষোভ মিছিল হউক বাংলাদেশে।

ফ্রান্সের কার্টুন যেমন নবীকে অবমাননা করেছে, লালমনিরহাটে মানুষ হত্যাও তেমনি ধর্মকে অসম্মান করেছে, অবমাননা করেছে। কেননা, এই খুনটি হয়েছে মানুষের ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে।সেই জন্যই সত্যিকারের ধর্ম প্রেমিক যারা, ধর্মকে যারা সত্যিই সম্মান করেন- তাদের এই ঘটনার প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব।

আপনি যদি সত্যিই ধার্মিক হন তা হলে কোনো ধরনের ত্যানা না পেচিয়ে সরাসরি লালমনিরহাটের হত্যাকান্ডের বিরুদ্ধে দাঁড়ান। ধর্মের নামে যে কোনো খুন খারাবীর বিরুদ্ধে দাঁড়ান। ফেসবুক থেকে

  • সর্বশেষ