শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ফার্মেসীকে ৭৫ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে ফার্মেসীতে ভারতীয় অবৈধ ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পলের ঔষধ রাখার দায়ে ৬টি দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার (২৯ অষ্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসনের ঔষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান থানার পুলিশ ও আনসার সদস্যরা।

[৪] অভিযানে মেসার্স সোনালী ফার্মেসী'র সত্ত্বাধিকারী প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার টাকা, মেসার্স শাহ লতিফ ফার্মেসী'র মো. মহিউদ্দিনকে ১৫ হাজার টাকা, মেসার্স মক্কা মেডিকেলের শাহ জাহানকে ১০ হাজার টাকা, মেসার্স রুপালী ফার্মেসীর জয়ন্ত দে ১০ হাজার টাকা, পল্লী মঙ্গল ফার্মেসীর অভি দাশকে ৫ হাজার টাকা, মেসার্স জ্যোতি ফার্মেসী'র রুবেল কান্তি দে'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, নিষিদ্ধ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করছিল ৬ টি ফার্মেসী। অভিযানে তার সত্যতা নিশ্চিত হয়। ভোক্তা অধিকার আইনে তাদেরকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়