শিরোনাম
◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে?

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

হারুন-অর-রশীদ: [২] ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব উলামা কল্যাণ পরিষদ।

[৩] বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ জোহর শহরের জনতা ব্যাংকের মোড় হতে বিশাল এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর যুব উলামা কল্যাণ পরিষদ ফরিদপুরের সভাপতি মাওলানা সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা লিয়াকত আলী, মাওলানা কামালউদ্দিন, মুফতি আসাদুজ্জামান, মাওলানা ইয়াকুব হোসেন প্রমুখ।

[৪] বক্তাগণ বলেন, মুসলমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের বহুতল ভবনে রাসুল (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমাদের হৃদয়ে চরম আঘাত করা হয়েছে। তারা এই জঘণ্য প্রবণতা থেকে ফ্রান্সকে সরে আসার দাবি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়