শিরোনাম
◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে!

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্ত রাখায় ২১ যুবককে জাতীয়ভাবে পুরস্কৃত করবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আনিস তপন: [২] জাহিদ আহসান রাসেল বলেন, রোববার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

[৩] তিনি বলেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে গত ৩০ জুন পর্যন্ত ৩০ লাখ ২৯ হাজার ৬২৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। এরমধ্যে সাত লাখ ২৮ হাজার ৭০৫ জন কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। তাছাড়া এ পর্যন্ত ৩৭ জেলার ১২৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মোট দুই লাখ ৩০ হাজার ৪৬৪ জনকে প্রশিক্ষণ এবং দুই লাখ ২৮ হাজার ১২৯ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে ১০ জেলার ১০ উপজেলায় অষ্টম পর্বের কার্যক্রম শুরু হবে।

[৪] মুজিববর্ষ উপলক্ষে ২০ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত ঋণ দেয়া হবে দুই লাখ প্রশিক্ষিত যুবককে। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর। এছাড়াও করোনাত্তোর পরিস্থিতিতে যুবকদের জন্য গ্রামে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পে ও আওতায় পাঁচ বছরে ১২ লাখ পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান এবং ৫০ শতাংশকে এক লাখ টাকা হারে ঋণ দেয়া হবে। এ ঋণের সার্ভিস চার্জ হবে ৪ শতাংশ।

[৫] বৃহস্পতিবার সচিবালয়ে বঙ্গবন্ধু যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়