শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মেঘনায় অবৈধ বালু মহালে গ্রামবাসির হামলা

এইচএম দিদার: [২] চালিভাঙা ইউনিয়নের সাধারণ লোকজনসহ আশপাশের কয়েক গ্রামের এলাকারবাসি অতিষ্ঠ হয়ে কয়েক গ্রামের লোকজন একত্রিত হয়ে আজ বৃহস্পতিবার অবৈধ বালু মহালে হামলা চালায়।এতে গ্রামবাসি ধাওয়া দিলে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দূরে চলে যায়।তাই কোনো সংঘর্ষের খবর পাওয়া যায় নি।

[৩] সূত্র জানায়,গত ২০ অক্টোবর মজিবুর রহমান মিয়া ও মাহিউদ্দিন শামীম এর সমন্বয়ে একটি বেঞ্জ নুরুল -আমিন সত্ত্বাধিকারী নার্গিস ট্রেডার্সকে মেঘনা উপজেলা চালিয়াভাঙ্গার সাপমাড়া,নুরের টেক চরের গাঁওসহ আশপাশের অভ্যান্তরে বালু না কাটার নির্দেশ প্রদান করেন মহামান্য হাইকোর্ট।

[৪] কিন্তু প্রভাবশালী ভূমিদুস্যুরা হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনরাত বালু কাটছে দেদারছে। এতে নদী গর্ভে বিলীন হয়ে যেতে মেঘনা চালিভাঙার কয়েকটি গ্রামসহ আশপাশের উপজেলার কয়েকটি গ্রাম। এসব বালু বন্ধের জন্য প্রশাসনের দিকে তাকিয়ে আছে এসব এলাকার ভুক্তভোগী পরিবারগুলো।

[৫] এ বিষয়ে মেঘনা থানার অফিসার-ইন-চার্জ আব্দুল মজিদ এর ব্যবহৃত মুঠোফোনে ফোন করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায় নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়