শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রী-সন্তানদের সামনে জাকের পার্টির নেতাকে গলা টিপে হত্যা

[১] ময়মনসিংহ প্রতিনিধি: [২] জেলার গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে স্ত্রী ও সন্তানদের সামনে গলা টিপে জাকের পার্টির নেতা আবদুল মোতালেবকে (৬০) হত্যার অভিযোগ পাওয়া গেছে।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মোতালেব ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

[৪] প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, প্রতিবেশী খোকন, চান মিয়া ও সুরুজ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আবদুল মোতালেবের।

[৫] তিনি প্রতিবেশীদের বলেছিলেন সরকার নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা নিতে। অথবা দুপক্ষের জমিতে রাস্তা করতে। ওরা সেটি মেনে নেয়নি।

[৬] নিহতের ছেলে মো. জুয়েল মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তা নিয়ে কথা বলার সময় আমাদের দুই ভাইকে আটকে রেখে প্রকাশে আমার বাবাকে খোকন দুই হাত দিয়ে গলা টিপে ধরে ঝুলিয়ে রাখে।

[৭] আমার মা-বোনের সামনে বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা কিছুই করতে পারলাম না।

[৮] গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। [৯] সহনাটী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবদুল মুন্নাফ জানান, মোতালেব উপজেলা জাকের পার্টির সদস্য ও ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়