শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি মামলায় ইউনাইটেড ক্লাবের সভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার অভিজাত ব্যবসায়ীদের ক্লাব দি ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন তাপুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

২০ লাখ টাকা চাঁদার দাবিতে দেয়াল ভাঙ্গা ও হুমকি দেয়ার অভিযোগে স্থানীয় হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেনের দায়ের করা মামলায় তাপুকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত দি ইউনাইটেড এসোসিয়েশন ক্লাব থেকে তাপুকে গ্রেফতার করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।

তিনি জানান, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার হোসেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেহেদী হোসেন বুধবার সন্ধ্যায় থানায় এসে তাপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন৷ সেই মামলায় তোফাজ্জল হোসেন তাপু ছাড়াও কামাল হোসেন, আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে।

ওসি আসলাম হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ইউনাইটেড ক্লাব থেকে তাপুকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে৷

উল্লেখ্য, গত প্রায় দেড় বছর আগে এই ক্লাবের ভেতরে জুয়া খেলার অভিযোগে তাপুসহ তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়