শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি আবু জাহিরকে হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর

ইসমাঈল ইমু : [২] করোনা আক্রান্ত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারযোগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

[৩] বুধবার সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় হেলিকপ্টারটি।

[৪] হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস উপস্থিত ছিলেন।

[৫] এমপির পিএস সুদীপ দাস জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেয়া হয়েছে।

[৬] তিনি আরও জানান, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আট মাস ধরে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়