শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নোবেল পাওয়ার যোগ্য: ব্রিটিশ হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট চেটারটন ডিকসন। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসন কর‌তে আন্তর্জাতিকভাবে আর কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে কাজ চলছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ ও রনদা প্রসাদ সাহার বাড়িতে অনু‌ষ্ঠিত শারদীয় দুর্গাপূজায় পরিদর্শন শে‌ষে তি‌নি এসব কথা বলেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান। তবে তার আগে রোহিঙ্গাদের যে অত্যাচার করা হয়েছে, তা মিয়ানমারকে বন্ধ করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আমরা এখন আন্তর্জাতিকভাবে বেশ শক্ত ভূমিকা পালন করছি। যেন যত দ্রুত সম্ভব তারা নিজ দেশে ফিরতে পারে।

দুর্গোৎসব প্রসঙ্গে তি‌নি বলেন, দুর্গোৎসবের মতো এত সুন্দর কমিউনিটি উৎসবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এ সময় গরিব মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কুমুদিনী ওয়েল ফেরার ফাউন্ডেশন ও ট্রাস্টের ভূমিকা অনবদ্য বলেও প্রশংসা করেন।সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়