শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে প্রতিমা নির্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

স্বপন দেব : [২] দেবী দূর্গাপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (২৬ অক্টোবর) দুপুর পর থেকে সার্বজনীন ও ব্যক্তিগত পূজার প্রতিমা বিসর্জন শুরু কোন প্রকার শোভাযাত্রা ছাড়া। জেলার বাকী ৬টি উপজেলায় সরকারি নির্দেশনা মেনে সংক্ষিপ্ত পরিসরে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। সন্ধ্যার আগেই সকল স্থানে বিসর্জনের কাজ সমাপ্ত করা হয়েছে।

[৩] মৌলভীবাজারে চাঁদনীঘাটে সোমবার দুপুর থেকে মনু নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। পরে বিভিন্ন মন্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের বাজনার সঙ্গে দেবীর বিদায়ের গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর যাত্রায় অংশ নেন ভক্তরা। বিধি-নিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা কম ছিলো।

[৪] প্রতিমা নদীঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে প্রথমে কলাবউ ও পরে দেবীকে বিসর্জন দেয়া হয়।

[৫] চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় দুর্গাপূজা। করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এ বছর ধর্মীয় আচার-অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্তি¦ক পূজায় সীমাবদ্ধ রাখতে হয়। পূজামন্ডপগুলোতে ছিল না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখে মহা প্রসাদ বিতরণ করা হয়।

[৬] এবারের দুর্গোৎসবকে শুধু ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। করোনার কারণে এবার হয়নি বিসর্জনের শোভাযাত্রা। হয়নি বিশাল পরিসরে সিঁদুর খেলা। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়