শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাক্রোঁর ইসলাম বিরোধী মন্তব্যে ফ্রান্সের হয়ে আর খেলবেন না পগবা!

এল আর বাদল : [২] ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে। বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য। তিনি তরুণ ফুটবলার পল পগবা। কাতার বিশ্বকাপ ঘিরেও স্বপ্ন বুনছে তাকে নিয়ে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়।

[৩] ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা এখনো কিছু জানাননি।

[৪] পগবার অবসরের বিষয়ে ‘দি সান’ জানিয়েছে, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

[৫] ২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা। দ্য সান/ যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়