শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আবু মিয়া (৩৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটেছে রোববার বিকেল ৫টায় উপজেলার গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের গোডাউন বাজার নামক স্থানে।

[৩] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভ্যান চালক আবু মিয়ার ভ্যান চালিয়ে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের কাজীর বাজার থেকে গোডাউন বাজার নামক স্থানে আসছিলেন। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে থাকা গাছের ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবু মিয়া মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের মজিবর রহমানের ছেলে।

[৪] পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়