শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাকে ৫ টুকরো করে হত্যা: তিন আসামির ৯ দিনের রিমান্ড মঞ্জুর

অহিদ মুকুল: [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যা মামলার তিন আসামির নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৩] রোববার (২৫ অক্টোবর) দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এস এম মোসলে উদ্দিনের আদালতে প্রত্যেককে তিন দিন করে নয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

[৪] জেলা ডিবির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই জনসহ তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে রোববার সকালে আদালতে হাজির করা হয়।

[৫] রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন- হত্যা মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি চরজব্বর ইউনিয়নের জাহাজমারা এলাকার মৃত মমিন উল্যার ছেলে মো. ইসমাইল (৩৫), মামলার ৭ নম্বর আসামি চরজব্বর ইউনিয়নের জাহাজমারা এলাকার মারফত উল্যার ছেলে মো. হামিদ (৩৪) ও কালাম ওরফে মামুন।

[৬] প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর টুকরো টুকরো মরদেহের সন্ধান পায়। এর আগে তার ছেলে হুমায়ুন কবির জানিয়েছিল, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার মায়ের শনাক্ত করে।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়