শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম শাহ আমানতে ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

জুয়েল বড়ুয়া : [২] শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে লাগেজে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

[৩] আটক দু’জন হলেন- নূর কামাল ও ইমরান হোসেন। নূর কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ইমরান হোসেনের বাড়ি ফেনী ।

[৪] কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের আঞ্চলিক সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি জানান, উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে আছে ওমানের দিনার, সৌদি রিয়েল, আরব-আমিরাতের দিরহাম ও কুয়েতি দিনার।

[৪] তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়